জাতীয়
১২ যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে ‘মিতালী এক্সপ্রেস’
ছবি: সংগৃহীত
ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ১২ যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে মিতালী এক্সপ্রেস। বুধবার (১ জুন) রাত ১০টা ৫৫ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে এই আন্তর্জাতিক ট্রেনটি পৌঁছায়। ১২ জনের মধ্যে ৪ জন বাংলাদেশি এবং ৮ জন ভারতীয় নাগরিক।
ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের ইমিগ্রেশন পুলিশের সাব ইন্সপেক্টর মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।