বিশ্ব
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনায় নিহত ৩
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি গির্জার গাড়ি রাখার জায়গায় (পার্কিং লট) গুলি চালিয়ে দুই নারীকে হত্যা করেছেন এক বন্দুকধারী। পরে নিজের গুলিতে হামলাকারীও নিহত হন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।