বিশ্ব
শস্য বের হওয়ার সুযোগ দিতে যাচ্ছে রাশিয়া
ছবি: সংগৃহীত
ইউক্রেনের বন্দর ওডেসা থেকে শস্য বহনকারী জাহাজগুলোকে বের হওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে রাশিয়া। রাশিয়ার গণমাধ্যম ইজভেস্তিয়া জানিয়েছে এ তথ্য। খবর ডেইলি সাবাহর।
ইউক্রেনের শস্য আটকে থাকার কারণে বিশ্বব্যাপী খাদ্যের সংকট দেখা দেওয়া ও সাধারণ মানুষের অভুক্ত থাকার শঙ্কা তৈরি হয়েছে।