মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পাবনায় ওলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পাবনায় ওলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পাবনায় ওলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ

মহানবী হযরত মুহম্মদ (সা:) ও হযরত আয়শা (রা.) কে নিয়ে কুরুচীপূর্র্ণ মন্তব্যের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ওলামা পরিষদ।

সোমবার (১৩ জুন) শহরের জামিয়া আশরাফিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের ট্রাফিক মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন পাবনা জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা রাকিব উদ্দিন, মুফতি নাজমুল হাসান, মাওলানা রবিউল ইসলাম, মুফতি মামুনুর রশিদ, মাওলানা আবুল হাসান, মুফতি রায়হান উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, যারা মুসলমানের প্রাণের মহানবীকে নিয়ে কটূক্তি করে তারা চরিত্রহীন। কটুক্তিকারীর বিজেপীর দুই  নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংসদে চলতি অধিবেশনে নিন্দা প্রস্তাব আনতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। একইসাথে ফ্যাসিস্ট, মানবতাবিরোধী এবং ইসলাম বিরোধী, সাম্প্রদায়িক সন্ত্রাসী সংগঠন বিজেপিকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে পদত্যাগ ও জাতিসংঘে বিজেপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অখ্যায়িত করার দাবি  জানানো হয়। ভারতে মুসলমানদের ওপর হামলা ও তাদের বাড়িঘর ভাঙচুরেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। সমাবেশ ভারতীয় সকল পণ্য বয়কট করার আহবান জানানো হয়।