শঙ্কায় মৌসুমি চামড়া ব্যবসায়ীরা
ছবি: সংগৃহীত
কুরবানির পশুর লবণযুক্ত কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করে দেওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন ট্যানারি মালিকরা। কারণ, তারা ওই মূল্যের বেশি দিয়ে চামড়া কিনবেন না।
অন্যদিকে ন্যায্যমূল্য না পাওয়ার শঙ্কায় আছেন একদিনের মৌসুমি ব্যবসায়ীরা। কারণ, কুরবানিদাতাদের কাছ থেকে সরাসরি লবণ ছাড়া কাঁচা চামড়া কেনেন তারা। কিন্তু লবণমুক্ত চামড়ার মূল্য নির্ধারণ করে না দেওয়ায় আড়তদারদের কাছে জিম্মি হয়ে পড়বেন-এমনটি মনে করছেন মৌসুমি ব্যবসায়ীরা। তাদের মতে, মাঠপর্যায়ে বাজার দর নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। এতে কুরবানিদাতারা প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হবেন। পাশাপাশি লোকসানের ঝুঁকিতে থাকছেন তারা (মৌসুমি ব্যবসায়ী)।