বাংলাদেশ
ঈদে বাড়ি যাবেন না অনেক বাইকার
ছবি: সংগৃহীত
কয়েকবছর ধরে ঈদের দুয়েকদিন আগে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে বগুড়ায় যান রাইড শেয়ারিংয়ের চালক হাসিবুর রহমান। কিন্তু এবার যেতে পারছেন না। কেননা, সরকার এবারের ঈদে সাত দিন মহাসড়কে এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে।
এদিকে ঈদের আগে ও পরে মহাসড়কে সাতদিন মোটরসাইকেল চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন বাইকাররা। আয় কমার ভয়ে মহাসড়কে বাইক বন্ধ করিয়েছেন বাসমালিকরা, এমন অভিযোগও করা হয় ওই মানববন্ধন থেকে।