সহকর্মীর গর্ভে ইলন মাস্কের যমজ সন্তান

সহকর্মীর গর্ভে ইলন মাস্কের যমজ সন্তান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের (৫১) ব্যক্তিগত জীবন নিয়ে অনেকের আগ্রহ রয়েছে। তবে তিনি ব্যক্তিগত জীবনের সবকিছু খুব বেশি সামনে আনেন না। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্যবসাবিষয়ক গণমাধ্যম বিজনেস ইনসাইডার জানিয়েছে, গত নভেম্বরে যমজ সন্তানের বাবা হয়েছেন তিনি। ইলনের মস্তিষ্কে চিপ স্থাপনবিষয়ক আরেক উদ্যোক্তা প্রতিষ্ঠান নিউরালিংকের শীর্ষ নির্বাহী শিভন জিলিস এ যমজ সন্তানের জন্ম দিয়েছেন।

আদালতের নথি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে মাস্ক ও জিলিস ওই যমজ সন্তানের নাম পরিবর্তন করার জন্য আদালতে আবেদন করেন। আবেদনে বাবা ও মায়ের নামের শেষাংশ শিশুদের নামের সঙ্গে যুক্ত করার কথা বলা হয়। এক মাস পরে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একজন বিচারক ওই আবেদন অনুমোদন করেন।

কোনো সূত্র উল্লেখ না করে বিজনেস ইনসাইডার তাদের এক প্রতিবেদনে বলেছে, ইলন মাস্ক ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার অধিগ্রহণ করলে তা পরিচালনার জন্য শিভন জিলিসের নাম শোনা যাচ্ছে।