শনিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

শনিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

ছবি: সংগৃহীত

আগামীকাল শনিবার (৩০ জুলাই) কিছু কিছু এলাকায় ১২ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এলাকাগুলো হচ্ছে– নারায়ণগঞ্জের শিয়াচর, কুতুবপুর, গোদনাইল, পঞ্চবটি, ফতুল্লার পোস্ট অফিস হতে ওয়াব্দারপুর পর্যন্ত।

পাইপলাইনের জরুরি কাজের জন্য এদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে আজ শুক্রবার তিতাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টা হতে রাত ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জের শিয়াচর, কুতুবপুর, গোদনাইল, পঞ্চবটি, ফতুল্লার পোস্ট অফিস হতে ওয়াব্দারপুর পর্যন্ত রাস্তার দুইপাশের এলাকার সকল শ্রেণির গ্রাহকগণের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে।