কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ডে মূল পরিকল্পনাকারীসহ জড়িত সকলের গ্রেফতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া শহরের থানামোড়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাসিবুর রহমান রিজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু, প্রবীণ সাংবাদিক মিজানুর রহমান লাকী, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুন্নবী বাবু, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সাধারণ সম্পাদক সোহেল রানা,
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি মিলনউল্লাহ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুন্নাহার সীমা সহ কুষ্টিয়া সর্বস্থরের সাংবাদিক বৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ড প্রায় একমাস অতিবাহিত হতে গেলেও পুলিশ এখন পর্যন্ত মামলার মোটিভ জানায়নি। অবিলম্বে সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার পরিকল্পনাকারী সহ সকল আসামিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার নির্বাহী সদস্য শাহারিয়া ইমন রুবেল।