মাতুয়াইলে প্যাকেজিং কারখানায় আগুন
প্রতীকী ছবি
রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় একটি কারাখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার সংবাদমাধ্যমকে বলেন, আগুনের সংবাদ পেয়ে ৯ মিনিটের মধ্যে প্রথম অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আরো পাঁচটি ইউনিট যোগ দিয়ে কাজ করছে।
তিনি বলেন, আগুন নেভাতে আমাদের কর্মীরা কাজ করছেন। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।