রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৬৫

রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৬৫

প্রতিকী ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানী ঢাকায় বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

রোববার সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬৪৪৫ পিস ইয়াবা, ১৫৭ গ্রাম হেরোইন, ২২ কেজি ৪৯৫ গ্রাম গাঁজা, ৩৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।