অনন্ত-বর্ষা’রনতুন ছবি ‘কিল হিম’
অনন্ত-বর্ষা’রনতুন ছবি ‘কিল হিম’
নতুন ছবির ঘোষণা আসছে অনন্ত জলিল ও বর্ষা’র। তবে এই প্রথমবার তারা নিজেদের প্রযোজনার বাইরের ছবিতে কাজ করতে যাচ্ছেন। ছবির নাম ‘কিল হিম’। এটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। প্রযোজনাও করছেন তিনি।
বড় আয়োজনের একটি মহরতের মধ্যদিয়ে ছবিটির বিস্তারিত জানানো হবে ৩রা সেপ্টেম্বর। এ ছবিতে আরও থাকছেন কলকাতার অভিনেতা রাহুল ও বাংলাদেশের মিশা সওদাগর
ছবিটি প্রসঙ্গে মোহাম্মদ ইকবাল বলেন, বড় আয়োজনের একটি ছবি হতে যাচ্ছে ‘কিল হিম’। অনন্ত, বর্ষা, মিশা সওদাগর, রাহুল ছাড়াও অনেক চমক থাকছে। নানা ধরনের পরিকল্পনাও রয়েছে ছবিটি নিয়ে।
৩রা সেপ্টেম্বর এফডিসিতে ঘোষণার মধ্যদিয়ে ছবিটি শুরু করতে যাচ্ছি। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্র থেকেও। জানা গেছে, এ ছবির টানা শুটিংয়ে অংশ নেবেন অনন্ত-বর্ষা। পুরোপুরি অ্যাকশন ঘরানার ছবি হতে যাচ্ছে ‘কিল হিম’। আসছে রোজার ঈদে মুক্তির জন্য নির্মাণ হবে ছবিটি।