রাজধানীতে অভিযানে ৫৪ জন গ্রেফতার

রাজধানীতে অভিযানে ৫৪ জন গ্রেফতার

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকায় ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪৬ হাজার ২৬১ পিস ইয়াবা, ১৯৫ গ্রাম হেরোইন, ৫০ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ১০টি নেশাজাতীয় ইনজেকশন ও ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।