টাঙ্গাইলে বাস-সিএনজির সংঘর্ষে শিক্ষক নিহত

টাঙ্গাইলে বাস-সিএনজির সংঘর্ষে শিক্ষক নিহত

ফাইল ছবি

টাঙ্গাইলে বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সাইফুল ইসলাম (৫৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এতে গুরুত্বর আহত হয়েছেন তিনজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক সাইফুল ইসলামের বাড়ি ঘাটাইল উপজেলার উত্তর বিলডোবা গ্রামের নঈম আলী মন্ডলের ছেলে এবং চতিলা মাদরাসার শিক্ষক।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নবীন জানান, ঘাটাইল থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী একটি যাত্রীবাহি বাসের সাথে মূখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে শিক্ষক সাইফুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজিতে থাকা নারীসহ তিনজন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।