রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে তিন হাজার ৩৯৮ পিস ইয়াবা, ৫২ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৫০৮ গ্রাম গাঁজা ও ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮ মামলা হয়েছে।