মুন্সীগঞ্জে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধামারণ গ্রামের বিলের মধ্যে শাপলা কুড়াতে গিয়ে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে।আহত হয়েছেন আরও একজন।

শনিবার দুপুর ১টার দিকে ওই তিন শিশুসহ অপর আরেক শিশু বাড়ির পাশের বিলে শাপলা কুড়াতে যায়। দুপুর দেড়টার দিকে বজ্রপাতে চার শিশু আহত হয়। পরে তিন শিশুকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুরা হলো- রবিউল, সানজিদা ও রামিম। এদের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্য। এদের মধ্যে সানজিদা ও রামিম নানি বাড়ি বেড়াতে এসেছিল। তারা সম্পর্কে খালাত ভাই-বোন। অপর শিশু রবিউল সানজিদা ও রামিমের মামাত ভাই হয়। রবিউল ধামারণ গ্রামের মমিন আলীর ছেলে।

মুন্সিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এস এম ফেরদৌস বলেন, ‘দুপুর ২টার দিকে তিন শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি শিশুই মৃত ছিল।’