প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন চলছে

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন চলছে

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন চলছে

জাতিসংঘ সম্মেলনে যোগদান ও বৃটেন সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে। আজ বিকাল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন শুরু হয়। 

গত ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে বৃটেন যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। এরপর নিউ ইয়র্কের উদ্দেশে ১৯ সেপ্টেম্বর লন্ডন ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শেখ হাসিনা গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন। সোমবার দিবাগত রাত ১টায় দেশে পৌঁছান প্রধানমন্ত্রী।