দেশে ২৪ ঘন্টায় মৃত্যু শূন্য,আক্রান্ত ২১৬
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ২১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নতুন করে কারোর মৃত্যু হয়নি।ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৩ হাজার ৬৬২ জনে। আর মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১১।
শুক্রবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৮৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৬ হাজার ৯৭৩ জন।
২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৬৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৬৮০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৭ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।