ডেঙ্গু : আরো ৪০৯ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু : আরো ৪০৯ জন হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪০৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কেউ মারা যায়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

আক্রান্তদের মধ্যে ঢাকার ৩০৪ জন এবং ঢাকার বাইরের ১০৫ জন রয়েছেন।

বুলেটিনে আরো বলা হয়, বর্তমানে সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ২০৭ জন।

এরমধ্যে ঢাকায় ২ হাজার ১৮২ জন। আর ঢাকার বাইরে ১ হাজার ২৫ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত দেশে মোট ২৯ হাজার ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত হন। এর মধ্যে ঢাকায় ২০ হাজার ৯০৪ জন আর ঢাকার বাইরে আক্রান্ত হন ৮ হাজার ২০৩ জন আক্রান্ত হন।

এছাড়া একই সময়ে সারাদেশে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৭৯০ জন রোগী। এরমধ্যে ঢাকায় ১৮ হাজার ৬৫৭ জন আর ঢাকার বাইরের ৭ হাজার ১৩৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।

এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১১০ জনের।

সূত্র : ইউএনবি