২৪ ঘন্টায় ৮৮ জনের করোনা শনাক্ত

২৪ ঘন্টায় ৮৮ জনের করোনা শনাক্ত

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৮৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৭৪৫ জনে। আর মোট মৃত্যু ২৯ হাজার ৪২৫ অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ১১৪ জন।

২৪ ঘণ্টায় ২ হাজার ৬৯৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৭০৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ২৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।