ইবিতে তথ্য অধিকার সচেতনতা বিষয়ক র্যালি
ইবিতে তথ্য অধিকার সচেতনতা বিষয়ক র্যালি
তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ক্যাম্পাসে এ র্যালির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানের নেতৃত্বে সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকসংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
তথ্য অধিকার বিষয়ক আইন বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, তথ্য অধিকার বিষয়ক আইন বাস্তবায়ন কমিটির সদস্য-সচিব ও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. আমানুর রহমান বক্তব্য রাখেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রেস প্রশাসক অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. নওয়াব আলী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, অর্থ ও হিসাব শাখার ভারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও শাখা ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। পরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশের কনসেপ্টই হলো তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা। ঘাটে-মাঠে, অফিস-আদালতে সবখানেই তথ্যের সরবরাহ থাকতে হবে। সকলেরই তথ্য প্রাপ্তির অধিকার রয়েছে। আমাদেরকে এ বিষয়ে সচেতন হতে হবে।’