ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
ফাইল ছবি
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি বাজার সংলগ্ন সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন আরও একজন।শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো-সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে মিন্টু (৩৫) ও আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি গ্রামের আফাজউদ্দীনের ছেলে হাসান (৩০) । আহত হয়েছেন একই গ্রামের ফিরোজ হাসান।
এলাকাবাসী ও প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, নিহত দুজনই অটোরিক্সা চালক। পাশাপাশি তাড়া কাঁচামালের ব্যবসা করেন। তারা টাকা নেওয়ার জন্য ফাড়াবাড়ি থেকে জেলা শহরের দিকে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করে।