ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি বিরোধী র্যালি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি বিরোধী র্যালি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুর্নীতি বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ক্যাম্পাসে এ আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমা ও ড. কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়ার নেতৃত্বে সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে র্যালি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকসংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীনের সভাপতিত্বে সভায় প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. নওয়াব আলী, ভারপ্রাপ্ত পরীক্ষা-নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সী সহিদ উদ্দীন মো. তারেকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘আমি দুর্নীতি করব না অন্যকেও দুর্নীতি করতে দেবো না- এই মানসিকতা নিয়ে সামনে এগিয়ে গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সময় লাগবে না। আসুন আমরা দেশকে ভালবাসি, বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৭৫ একরের মধ্যে দুর্নীতি হতে দেব না- এই প্রত্যয় ধারণ করে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করি।’