রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ২৬
প্রতীকী ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ডিএমপি নিউজ এই তথ্য জানিয়েছে।
আটকের সময় তাদের হেফাজত থেকে ৩৯৩০ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইন, ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৭২০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা রুজু হয়েছে।