নানা আয়োজনে কুষ্টিয়া মুক্ত দিবস পালন

নানা আয়োজনে কুষ্টিয়া মুক্ত দিবস  পালন

ছবি- নিউজজোন বিডি

কুষ্টিয়া প্রতিনিধি:  আজ ১১ ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু ভাষ্কর্য্যে ও শহীদদের বেদীতে পুষ্পার্ঘ অর্পণ, র‌্যালী, আলোচনাসভাসহ ব্যাপক কর্মসুচী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে সকাল ৯টায় কুষ্টিয়া জেলা প্রশাসক চত্বরে বঙ্গবন্ধু ভাষ্কর্যে ও শহীদ বেদীতে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলামরে নেৃতত্বে পুষ্পার্ঘ অর্পণ শেষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

এ ছাড়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। উল্লেখ্য, ১৯৭১ সালের ১০ ডিসেম্বর কুষ্টিয়া চৌড়হাসে শত্রু,মিত্র ও মুক্তিবাহিনীর ত্রিমুখি যুদ্ধসহ মোট ২২টি সম্মুখ যুদ্ধ শেষে আজ ১১ ডিসেম্বর কুষ্টিয়াকে স্বাধীন ও শত্রু মুক্ত করা হয়।