পুরান ঢাকায় জুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

পুরান ঢাকায় জুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

পুরান ঢাকায় জুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে জুতার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়। পরে ছয়টি ইউনিট কাজ করে ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি। এছাড়া আগুনে কোনো হতাহতের খবরও এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি।