বিএনপির লিয়াজোঁ কমিটি গঠন
বিএনপির লিয়াজোঁ কমিটি গঠন
যুগপৎ আন্দোলনরত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমন্বয়ের জন্য নেতৃবৃন্দের সমন্বয়ে লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি।সোমবার (২৬ ডিসেম্বর) দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক এমরান সালেহ প্রিন্স এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
লিয়াজো কমিটির সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো: শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু , যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ।