দক্ষিণ কোরিয়ার রাজধানীর কাছে উত্তর কোরিয়ার ড্রোন

দক্ষিণ কোরিয়ার রাজধানীর কাছে উত্তর কোরিয়ার ড্রোন

দক্ষিণ কোরিয়ার রাজধানীর কাছে উত্তর কোরিয়ার ড্রোন

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তাদের পারস্পরিক সীমান্ত বরাবর পাঁচটি ড্রোন উড়িয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছেন, মনুষ্যবিহীন বিমানগুলো গিওনগি প্রদেশে সীমান্ত এলাকায় দক্ষিণ কোরিয়ার আকাসসীমা অতিক্রম করেছে।এসব ড্রোনের একটি রাজধানী সিউলের দক্ষিণপ্রান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিল। পরে সীমান্তে ফিরে যায়।

এগুলোকে প্রতিরোধে জেট ও আক্রমণকারী হেলিকপ্টার নিয়োগ করা হয়েছিল। ১০০ রাউন্ড গুলি ছুড়লেও সেগুলোকে ভূপাতিত করা যায়নি।কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধির মধ্যে উত্তর কোরীয় ড্রোনের এই অনুপ্রবেশের ঘটনা ঘটলো। উত্তর কোরিয়া এই বছর রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরিচালনা করেছে।

দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা সর্বশেষ আগ্রাসনকে পিয়ংইয়ংয়ের স্পষ্ট উস্কানি হিসেবে বর্ণনা করেছেন।এর আগে সর্বশেষ ২০১৭ সালের জোনে উত্তর কোরিয়ার ড্রোন দক্ষিণ কোরিয়ার সীমান্ত অতিক্রম করেছিল। তখন দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছিল।

সূত্র : বিবিসি