রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৪

প্রতিকী ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (৩১ ডিসেম্বর) ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা হয়েছে।