কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় বই উৎসব
ছবি- নিউজজোন বিডি
উৎসব মুখর পরিবেশে কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় ২০২৩ সালের নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় বিভিন্ন শ্রেণিতে বই বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
নতুন বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া কৃষি অফিসের সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো: ইউনুছ আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: রফিকুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকা ও কার্মচারীবৃন্দ।
শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে বই বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। নতুন বর্ষে নতুন বই পেয়ে ও বিতরণ করে শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা সরকারের প্রতি কৃতজ্ঞ।