দু’যুগ পর নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া রুটে ফেরি চলাচল শুরু
ছবি : সংগৃহীত
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডিিব্লউটিসি) দু’যুগেরও বেশি সময়ের পর পুরনো নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল চালু করেছে। পাশাপাশি চলছে ফেরিঘাট ও রাস্তা সংস্কারের কাজ।
সোমবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত গত ২ দিনে ছোট-বড় ২৫ থেকে ৩০ গাড়ি পারাপার করছে বলে ঘাট কর্তৃপক্ষ জানান।ফেরিঘাটের সংস্কার কাজ শেষ না হওয়ায় যানবাহন পারাপারে সমস্যার সৃষ্টি হচ্ছে বলে তারা জানিয়েছেন।রোববার সড়ক ও জনপথ বিভাগের কাছ থেকে দায়িত্ব বুঝে নেয়ার পর দেশের উত্তর ও দক্ষিণা লের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রুটে এই পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়।
পদ্মা নদীতে পাবনার নাজিরগঞ্জ ও রাজবাড়ীর ধাওয়াপাড়া রুটে ফেরিঘাট পুরোপুরি চালু হলে উত্তর ও দক্ষিণা লের যাত্রা পথের দূরত্ব ১২০ থেকে ১৫০ কিলোমিটার কমে যাবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।নাজিরগঞ্জ ফেরিঘাটে রাস্তা সংস্কারের কাজ চলছে।আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ১ জানুয়ারি থেকে এ ফেরিঘাটের দায়িত্ব বিআইডাব্লিউটিসির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়।
বিআইডাব্লিউটিসির বাণিজ্যিক পরিচালক এস এম আশিকুজ্জামান এ প্রতিনিধিকে বলেন, 'আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুসারে নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া ফেরিঘাটের দায়িত্ব বুঝে নেয়া হয়েছে। এখন পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল করছে। প্রথম দফায় ৩ কে-টাইপ ফেরি চলছে। চাহিদা বাড়লে ফেরির সংখ্যা বাড়ানো হবে।'
সড়ক ও জনপথ বিভাগের ফেরি উইংয়ের কর্মকর্তা তত্ত্বাাবধায়ক প্রকৌশলী সুভাষ চন্দ্র বিশ্বাস এ প্রতিনিধিকে বলেন, 'নাব্যতা সংকটসহ নানান সমস্যায় নাজিরগঞ্জ-জৌকুরা রুটে ফেরি চলাচল করলেও ফেরি পরিচালনা ও নদী শাসনের সক্ষমতা না থাকায় বেশিরভাগ সময় এ ফেরি সার্ভিস চালু রাখা সম্ভব হয়নি।'
বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে গতকাল সকালে দায়িত্ব বুঝে নেয়ার পর দ্রুত গতিতে ফেরিঘাটের রাস্তার কিছু অংশ বিকেলে মেরামত করে ফেরি সার্ভিস চালু করা হয়।বিআইডাব্লিউটিসির ব্যবস্থাপক শাফায়েত আহমেদ এ প্রতিনিধিকে বলেন,‘সড়ক ও জনপথ বিভাগের ফেরিগুলো অপেক্ষাকৃত ছোট হওয়ায় নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া রুটে দীর্ঘদিন বড় ফেরি পারাপারের সুব্যবস্থা গড়ে উঠেনি।'
'বিআইডাব্লিউটিসি ২টি কে-টাইপ ফেরি ক্যামেলিয়া ও কদম পরীক্ষামূলকভাবে চালাচ্ছে। রাস্তা ও ঘাট সংস্কারের পর পুরোদমে ফেরি সার্ভিস চালু করা যাবে,' যোগ করেন তিনি। দীর্ঘ ২৫ বছর পর ঘাটটি পুনরায় চালু হওয়া এবং বড় ফেরি দেয়ায় নদী পাড়ের উৎসুক মানুষের ভিড় করতে দেখা যায়।