রাজধানীর তেজগাঁও রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি
রাজধানীর তেজগাঁও রেল ক্রসিং এলাকায় মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল্লাহ সাঈদ (১৮)। তিনি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকোরিয়ায়।
ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা বলেন, মোবাইল ফোনে কথা বলতে বলতে যাওয়ার সময় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই শিক্ষার্থী। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।