পাবনায় শীতার্তদের মধ্যে আসিয়াবের শীতবস্ত্র বিতরণ
পাবনায় শীতার্তদের মধ্যে আসিয়াবের শীতবস্ত্র বিতরণ
পাবনায় বে-সরকারি উন্নয়ন সংস্থা আসিয়াব পাবনায় পদ্মানদী বিধ্বস্ত চরাঞ্চাল, আতাইকান্দা দক্ষিণপাড়া আদিবাসী সম্প্রদায়, ভাঁরারা ইউনিয়নের এতিম ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ ও স্থানীয়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
পাবনা সদর উপজেলার ভাঁরারা ইউনিয়নের খয়েরবাগান নিজস্ব কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স. ম. আব্দুর রহিম পাকন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঁরারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান মাহমুদ, পাবনা থেকে প্রকাশিত দৈনিক সিনসা’র সম্পাদক এস এম মাহবুব আলম।শীতবস্ত্র বন্টনকালে আসিয়াব এর পরিচালক আব্দুস সামাদ তাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন।