ময়মনসিংহে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে আগুনে দগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার খারুয়া ইউনিয়নের বেপারীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত খোদেজা খাতুন (৭০) ঐ গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিউলের পরিবারটি দরিদ্র পরিবার। বাড়িতে বিদ্যুৎ না থাকায় কুপিবাতির আলোতে চলতো তাদের দৈনন্দিন কাজকর্ম। সোমবার রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়লেও বিছানার কাছে কুপিবাতির আলো জ্বালানো ছিল। রাতের কোনো এক সময় কুপির আগুন মশারিতে ধরে যায়। পরে সেই আগুন বিছানায় ছড়িয়ে পড়লে শুয়ে থাকা খোদেজা মারাত্নক দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বৃদ্ধা অনেকদিন ধরেই শয্যাশায়ী ছিলেন। পরিবারের কারও অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে বলেও জানায় ওসি।