কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে হত্যা

কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে হত্যা

কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে হত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে পাওনা ৭শত টাকা চাওয়াকে কেন্দ্র করে ওষুধ ব্যবসায়ী নিহত ও চাচা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত চরজগন্নাথপুর গ্রামের মৃত ভাদু বিশ্বাসের ছেলে আব্দুর রাজ্জাক (৪০) এবং তার চাচা সাবেক ইউপি সদস্য জাবেদ আলী গুরুতর আহত হয়েছেন।

এলাকাবাসী জানান, ওষুধ ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের চাচা সাবেক ইউপি সদস্যর কাছে একই এলাকার হাচেন মুন্সির ছেলে জহুরুল মুন্সি বৃহস্পতিবার সকালে পাওনা ৭শত টাকা চাইলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা  হয়। এসময় পাওনাদার জহুরুলসহ তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে রাজ্জাক ফালা বিদ্ধ হন এবং তার চাচা জাবেদ গুরুতর আহত হন। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষণা করেন এবং জাবেদ আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজ্জাক নামের ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। ইতিমধ্যে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। তবে এঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।