কক্সবাজারে ভূমিকম্প

কক্সবাজারে ভূমিকম্প

কক্সবাজারে ভূমিকম্প

কক্সবাজারে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৪.১০ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার বিকেল ৪টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদফতর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান। এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়নি।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, বিকেল ৪টা ৩৯ মিনিটে মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ ও ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূকম্পনটির উৎপত্তি হয়েছে। এটি ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। এর ফলে ৪ দশমিক ১০ মাত্রার কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারে।