নীলফামারিতে ৬ লক্ষাধিক অবৈধ ফ্রেশ বিড়িসহ গ্রেফতার দুই
ছবি: প্রতিনিধি
নীলফামারিতে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ৬ লক্ষাধিক অনুমোদনহীন নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ ফ্রেশ বিড়িসহ একটি কাভার্ড পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। এসময় ফ্রেশ বিড়ির ম্যানেজার ও কাভার্ড পিকআপ ভ্যান চালককেও গ্রেফতার করা হয়েছে।
সোমবার দিনগত রাত ২ টার দিকে জলঢাকা মোড়ে অফিসার ইনচার্জ (ওসি)ফিরোজ কবীরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানান, সোমবার দিনগত গভীর রাতে নীলফামারি জেলার জলঢাকা উপজেলার আলম তেল পাম্পসংলগ্ন জলঢাকা মোড়ে অভিযান ও তল্লাশি চালিয়ে চালায় পুলিশ। রংপুর হারাগাছ থেকে নকল ব্যান্ডরোলযুক্ত ফ্রেশ বিড়ি নীলফামারি পাঠানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে একটি কাভার্ড পিকআপ ভ্যান থেকে ১৬ বস্তায় ৬ লক্ষাধিক শলাকা অনুমোদনহীন নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ ফ্রেশ বিড়ি জব্দ করা হয়। এসব বিড়ি বিক্রি করা হলে সরকার প্রায় আড়াই লাখ টাকা রাজস্ব বঞ্চিত হতো।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি)ফিরোজ কবীর জানান, অভিযানকালে একটি কাভার্ড পিকআপ ভ্যানসহ ফ্রেশ বিড়ির ম্যানেজার ও পিকআপ ভ্যানচালকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ৭৪ এর ক ও খ, ৪৩ ও ৫০ ধারায় জলঢাকা থানায় মামলা দায়ের করা হয়েছে।
নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।