৪ সচিব পদে রদবদল, ১ অতিরিক্ত সচিবের পদোন্নতি

৪ সচিব পদে রদবদল, ১ অতিরিক্ত সচিবের পদোন্নতি

৪ সচিব পদে রদবদল, ১ অতিরিক্ত সচিবের পদোন্নতি

প্রশাসনের চার সচিব পদে রদবদল আনা হয়েছে। এছাড়াও এক অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মাৎ হামিদা বেগমকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো: মশিউর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদকে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন সচিবালয়ের সচিব এবং বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন সচিবালয়ের সচিব মু: আ: হামিদ জমাদ্দারকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে পল্লী উন্নয়ন অ্যাকাডেমি, বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। পদোন্নতির পর তাকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব দেয়া হয়েছে।