চট্টগ্রামে টায়ারের গুদামের আগুন নিয়ন্ত্রণে
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের দেওয়ানহাটে পরিত্যক্ত টায়ারের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে । একইসঙ্গে ট্রেন চলাচল শুরু হয়েছে।শনিবার (২৯ এপ্রিল) বিকেলে ফায়ার সার্ভিস সহকারী পরিচালক আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রেলওয়ের নিয়ন্ত্রণ-কক্ষের তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় রেললাইনের পাশে আগুন লাগার কারণে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
এদিকে শনিবার দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার কিছুক্ষণ পরেই আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।ফায়ার সার্ভিস সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে।