ধানমন্ডি লেক থেকে ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজধানীর ধানমন্ডি লেক থেকে ইমতিয়াজ (৪৬) নামে এক ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ মে) সকাল ৮টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দুপুরে বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার অপারেশন কর্মকর্তা রাসেল আহমেদ।
পুলিশ কর্মকর্তা বলেন, ধানমন্ডির লেকে ইমতিয়াজ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ পাওয়া গেছে। তার হাতে আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল রাত থেকে পরিবার তাকে খুঁজে পাচ্ছিল না। আজ সকালে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা আসছেন।
ইমতিয়াজ ছিনতাইকারীর কবলে পড়ে মারা যেতে পারেন বলে ধারণা করা হচছে। তবে বিষয়টি এখনো পরিষ্কার নয় বলে জানায় পুলিশ।