রাজধানীতে মুষলধারে বৃষ্টি

রাজধানীতে মুষলধারে বৃষ্টি

ফাইল ছবি

নগরবাসী অপেক্ষায় ছিল স্বস্তির বৃষ্টির। সোমবার সকালে থেকে মেঘ লক্ষ্য করে বৃষ্টির আশা করেছিল রাজধানীবাসী। তবে খুব বেশি অপেক্ষা করার আগেই শুরু হয় মুষলধারে ‍বৃষ্টি। এর আগে বৃহস্পতিবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়ে থেমে যায়। শুক্রবার সকালে ঢাকার কিছু কিছু এলাকায় ঝুম বৃষ্টি শুরু হয়। এরপর থেকেই গরম যেন কিছুটা কমতে শুরু করে।

সোমবার সকাল সোয়া ১১টা থেকে ঢাকার কিছু কিছু এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। তবে তবে অনেক এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবরও পাওয়া গেছে।

এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।