১২ দলীয় জোট থেকে বহিষ্কার এনডিপি

১২ দলীয় জোট থেকে বহিষ্কার এনডিপি

১২ দলীয় জোট থেকে বহিষ্কার এনডিপি

জোটের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১২ দলীয় জোটের শরিক দল এনডিপিকে জোট থেকে বহিষ্কার হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জোটের জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা। গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ১২ দলীয় জোটের শরিক দল এনডিপি সম্প্রতি একটি হোটেলে আলোচনা সভার নামে কয়েকটি রাজনৈতিক দলের ভগ্নাংশকে নিয়ে তথাকথিত বৈঠকে ক্বারী মোঃ আবু তাহের চলমান আন্দোলন সংগ্রামকে ব্যাহত করতে কিছু চক্রান্তমূলক বক্তব্য প্রদান করেছে। এর প্রেক্ষিতে ১২দলীয় জোটের এক জরুরি ( এনডিপি ব্যতীত ১১ দলের) সভায় কারী মোঃ আবু তাহেরের নেতৃত্বে এনডিপিকে সর্বসম্মতিতে ১২দলীয় জোট থেকে বহিষ্কার করা হয়। 

বিবৃতিতে আরো বলা হয়, আজ থেকে কারী মোঃ আবু তাহের ও তার দল এনডিপি'র সঙ্গে ১২ দলীয় শরীক দলসমূহের কোনো জোটগত সম্পর্ক থাকবে না।