সৌম্যকে দলে রেখে ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা
সৌম্য সরকার
ইমার্জিং এশিয়া কাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে বড় চমকের নাম সৌম্য সরকার। আছেন সদ্য আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে থাকা জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। নেতৃত্ব থাকছে সাইফ হাসানের কাঁধে।
সোমবার (১৯ জুন) এক বিজ্ঞপ্তিতে ইমার্জিং এশিয়া কাপে প্রতিনিধিত্ব করতে যাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে বিসিবি। যেখানে ঠাঁই পাচ্ছেন খারাপ সময়ের মাঝে দিয়ে যাওয়া সৌম্য সরকার। তবুও তার ওপর আস্থা রেখেছে ক্রিকেট বোর্ড।
সদ্য আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে থাকা শাহাদাত দিপু ও মুশফিক হাসানও আছে দলে। জায়গা পেয়েছেন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলের একাধিক সদস্য। আছেন নাইম শেখ ও শেখ মেহেদীও। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত দারুণ পারফরম্যান্স করেও জায়গা হয়নি এনামুল হক বিজয়ের।
বাংলাদেশ দল ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বে খেলবে স্বাগতিক শ্রীলঙ্কা, ওমান, আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচ তিনটি হলো যথাক্রমে ১৪, ১৬ ও ১৮ জুলাই।
বাংলাদেশ ইমার্জিং দল : সাইফ হাসান (অধিনায়ক) পারভেজ ইমন, মাহমুদুল হাসান জয়, নাইম শেখ, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, শাহাদাত দিপু, সৌম্য সরকার, শেখ মেহেদী, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মুশফিক হাসান, আকবর আলি, রিপন মণ্ডল।