চট্টগ্রামের শিকলবাহায় ৫ কেজি গাঁজাসহ যুবক আটক
ফাইল ছবি
কর্ণফুলী উপজেলায় ৫ কেজি গাঁজাসহ সাহাব উদ্দীন সাবু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার শিকলবাহা এলাকায় সদরঘাট নৌ’পুলিশ এবং কর্ণফুলী থানা পুলিশের এক যৌথ অভিযানে ওই মাদক কারবারিকে আটক করা হয়। আটক সাহাব উদ্দীন শিকলবাহা ইউনিয়নের নবী হোসেনের পুত্র।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, শিকলবাহা এলাকায় অস্ত্র আইনের এক আসামিকে গ্রেফতারে অভিযান চালাতে গিয়ে আরেক মাদক কারবারি সাবুকে আটক করা হয়।
এ সময় তার কাছে ৫ কেজি গাঁজা ও নগদ সাড়ে নয় হাজার টাকা উদ্ধার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওনি) দুলাল মাহমুদ বলেন, শিকলবাহা এলাকা থেকে সাহাব উদ্দিন নামের এক মাদক কারবারিবে গাঁজা ও নগদ অর্থসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও মাদক আইনে একটি মামলা ছিল।