ঢাকা–১৭ আসনে আবার নির্বাচন চান হিরো আলম

ঢাকা–১৭ আসনে আবার নির্বাচন চান হিরো আলম

ঢাকা–১৭ আসনে আবার নির্বাচন চান হিরো আলম

ঢাকা-১৭ আসনে পুনরায় ভোটগ্রহণের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।রোববার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান তিনি।

হিরো আলম বলেন, ঢাকা-১৭ আসনে জাল ভোট পড়েছে। এর ভিডিও ফুটেজ আমার কাছে আছে। তাই স্পিকার স্যারকে বলব, আরাফাত ভাইকে (মোহাম্মদ এ আরাফাত) যেন শপথবাক্য পাঠ না করান। যদি ইসির মাধ্যমে সমাধান না পাই। তবে আমি হাইকোর্টে যাব। আমি এই নির্বাচনের শেষ দেখে ছাড়ব।