রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আরাফাত নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের পাকুরিকান্দা গ্রামে ঘটনাটি ঘটে। শিশু আরাফাত দাদশীর পাকুরীকান্দার আকাশ খানের ছেলে।
নিহত শিশুর বাবা আকাশ জানান, তার বাচ্চা খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক তানজিলা খান জানান, শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হই শিশুটি আর বেঁচে নাই।