পিসিডিতে চাকরির সুযোগ
সংগৃহীত
বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পৃথক ১১টি পদেমোট ৩৪৬ জনকে চাকরি দেবে এ প্রতিষ্ঠানটি। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৪ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
১. পদের নাম: জোনাল ম্যানেজার
পদের সংখ্যা: ৫টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ৩ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
বেতন: শিক্ষানবিশকালে ৪৮,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ৫৫,৭৫০ টাকা।
২.পদের নাম: চীফ অডিট অফিসার
পদের সংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর (হিসাববিজ্ঞান/ফাইন্যান্স বিভাগ)
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ৩ বছর
বয়সসীমা: ৪০ বছর
বেতন: শিক্ষানবিশকালে ৪০,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ৪৯,১৫০ টাকা।
৩. পদের নাম: এলাকা ব্যবস্থাপক
পদের সংখ্যা: ৮টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ৩ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
বেতন: শিক্ষানবিশকালে ৪০,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ৪৯,১৫০ টাকা।
৪. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা
পদের সংখ্যা: ৮টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ৩ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
বেতন: শিক্ষানবিশকালে ৩৫,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ৩৯,৯১০ টাকা।
৫. পদের নাম: সহ. ফাইন্যান্স অফিসার
পদের সংখ্যা: ৪টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (হিসাববিজ্ঞান/ফাইন্যান্স বিভাগ)
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ৩ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
বেতন: শিক্ষানবিশকালে ৩২,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ৩৬,৬৯৩ টাকা।
৬. পদের নাম: শাখা ব্যবস্থাপক
পদের সংখ্যা: ২০টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ৩ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
বেতন: শিক্ষানবিশকালে ৩২,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ৩৮,৮০০ টাকা।
৭. পদের নাম: অডিট অফিসার
পদের সংখ্যা: ১৫টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর (হিসাববিজ্ঞান/ফাইন্যান্স বিভাগ)
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ২ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
বেতন: শিক্ষানবিশকালে ২৮,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ৩৪,২৫০ টাকা।
৮. পদের নাম: হিসাবরক্ষক কাম আইটি সহকারী
পদের সংখ্যা: ৩৫টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর (হিসাববিজ্ঞান)। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ১ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন: শিক্ষানবিশকালে ১৮,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ২৪,৪০০ টাকা।
৯. পদের নাম: ক্রেডিট অফিসার
পদের সংখ্যা: ১০০টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ২ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
বেতন: শিক্ষানবিশকালে ২১,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ২৫,৪০০ টাকা।
১০. পদের নাম: ক্রেডিট অফিসার
পদের সংখ্যা: ৭৫টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ২ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
বেতন: শিক্ষানবিশকালে ১৮,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ২২,৪০০ টাকা।
১১. পদের নাম: ক্রেডিট অফিসার
পদের সংখ্যা: ৮০টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ স্নাতক
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
বেতন: শিক্ষানবিশকালে ১৫,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ২২,০০০ টাকা।
আবেদনের শর্ত: অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে PKSF-এর অর্থায়িত যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা বাধ্যতামূলক। প্রথম দশটি (১-১০ নং) পদের সব প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সনদ না থাকলে আবেদনপত্র বাতিল বলে বিবেচিত হবে। সব পদের জন্য লাঞ্চভাতা প্রযোজ্য হবে। প্রথম পাঁচটি (১-৫ নং) পদের প্রার্থীদের ইংরেজিতে লেখার এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। নারী প্রার্থীগণকে আবেদন করার জন্য উৎসাহিত করা হয়েছে।
সুযোগ-সুবিধা: শিক্ষানবিশকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো, বাৎসরিক ইনক্রিমেন্ট, ৩টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, প্র্যাচুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড পাবেন।
আবেদন পদ্ধতি: প্রার্থীদের সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি এবং মোবাইল নম্বরসহ আবেদন করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: নির্বাহী পরিচালক, পিসিডি, রাধানগর মক্তব মোড়, পাবনা- ৬৬০০’’। খামের উপর পদের নাম উল্লেখ থাকতে হবে। এছাড়া এছাড়া বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: প্রার্থীরা আগামী ২৪ আগস্ট, ২০২৩ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।