সোহরাওয়ার্দী উদ্যানে যুবকের মরদেহ
প্রতীকী ছবি
রাজধানী শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যান ছবিরহাট গেটের সামনে থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, সে ভবঘুরে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্যানের ছবির হাট-সংলগ্ন ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় শাহবাগ থানা পুলিশ।
থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমকিভাবে মনে হচ্ছে সে একজন ভবঘুরে। পার্কের আশপাশে থাকত।
খবর পেয়ে উদ্যানের ছবির হাট-সংলগ্ন ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।