সীতাকুণ্ডে ট্রেনের সাথে পুলিশভ্যানের ধাক্কা, নিহত ৩
সীতাকুণ্ডে ট্রেনের সাথে পুলিশভ্যানের ধাক্কা, নিহত ৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের সাথে পুলিশভ্যানের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছে।রোববার দুপুরে উপজেলার সেলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। সোনার বাংলা ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফারুক।তিনি বলেন, পুলিশ সদস্যদের বহনকারী ভ্যানের সাথে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত হয়েছে। এছাড়া একজন আহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।