কোভিড-১৯: ইতালি ও স্পেনকে ছাড়াল ব্রাজিল
ছবিঃ সংগ্রহীত
কোভিড নাইন্টিনে আক্রান্তের সংখ্যায় ইতালি ও স্পেনকে ছাড়িয়ে গেছে ব্রাজিল। দীর্ঘদিন লাতিন আমেরিকা কোভিড নাইন্টিনের প্রাদুর্ভাব থেকে দূরে ছিলো। কিন্তু এখন মহাদেশটি ইউরোপ ও আমেরিকার পর নতুন করে মহামারির উপকেন্দ্র হয়ে উঠেছে।
ব্রাজিলে এখন পর্যন্ত কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৩ হাজার মানুষ। ফলে দেশটি এখন ইতালি ও স্পেনকে ছাড়িয়ে ৪র্থ স্থানে রয়েছে। প্রথম তিন দেশ হচ্ছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও বৃটেন। গত ২৪ ঘন্টায় ব্রাজিলে সনাক্ত হয়েছে ১৫,০০০ করোনা রোগি। দেশটি এখন পর্যন্ত প্রায় ৩৩ লাখ মানুষকে পরীক্ষা করেছে।
এদিকে এমন কঠিন অবস্থার মধ্যেই লকডাউন খুলে দিচ্ছে দেশটির বলসোনারো সরকার। রয়টার্স